শনিবার, ১০ নভেম্বর, ২০১২

এ হৃদয়ের বাইপাস
এম আরিফুল ইসলাম আকাশ 124

এ হৃদয়ের বাইপাসে কেউ এলো না
শুধু একাই রয়ে গেলাম
আলো অন্ধকারের মাঝে থেকে
...

সবাই কে পথ দেখালাম
কেউ কোন দিন
আমার বাইপাসে এসে থামল না।

প্রতিদিন হাজারো মানুষের পদচিন্হ
পড়ে এ হৃদয়ের বাইপাসে
কেউ ফিরে তাকালো না
শুধু আমিই পারলাম না
তাদের থেকে দুরে সরে যেতে
তবুও কেউ এসে জানতে চাইলনা।

কতদিন দুমরে মুচড়ে গেল
ভাঙা চুরির মত টুকরো টুকরো হয়ে গেল
আমার হৃদয়ের বাইপাস
চাপা কষ্টে ভিজে গেছে কতদিন
ভেঙে যাওয়া এই শহরের কত গলি, তবুও
জল টুকু মুছিবার কেউ পেলাম না।

কতদিন কতজনই চেয়ে রইল
আমার হৃদয়ের রক্ত ক্ষরনে
কেউ কোনদিন আলতো করে ছুয়ে দিলনা
সারাটা জীবন অপেক্ষায় রইলাম
আমার হদয়ে দন্ডমান ট্রাফিকের মত
আজও অবধী তোমার ডাক শুনিনি বলে।

আমার হৃদয়ের বাইপাসে
আমিই রয়ে গেলাম
কেউ ফিরে তাকালো না।
আরো দেখুন
হৃদয়ের মানচিত্র
এম আরিফুল ইসলাম আকাশ


আমার হৃদয়ের অস্তিমজ্জায় তোমার ছবি আকা
তুমি যদি কষ্ট দাও সেখানে তৃষ্না বেড়ে যায়
...
তোমাকে দেখতে মন চাই
তুমি আসলেই ব্যাথাটা ক্রমস কমে যায়।
হৃদয়ের পাজরে তোমার মনের মানচিত্র একেছি
সেখানে মাঝে মাঝে ফাটল ধরে যায়
তাই বার বার তোমার দড়জার বাইরে এসে
কাক ভেজা হয়ে দাড়িয়ে থাকি
যেখানে ফাটল ধরে সেটা আবার ঠিক হয়ে যায়।
ফুষফুসের ভেতরে আটকানো আমার বেচে থাকার বায়ু
তোমার ফুষফুষ থেকে ধার নেয়া
যেদিন তুমি নিয়ে নিবে আমার দেহটা লুটিয়ে পড়বে
সেদিন তুমি একটি বার আবার কিছু সময়ের জন্য
তোমার নি:শ্বাশ দিয়ে আমায় প্রাণ দিও।
আমি তোমার হৃদয়ের প্রাচির হয়ে থাকতে চায়
তোমার ভালোবাসার গভিরতা মাপতে চাই।
তোমার চোখের তারায় আমি চিরকাল আলো দিয়ে
তোমায় আলোকিত রাখতে চাই।
আমায় একটু তোমার গরম নি:শ্বাস দিও।

রবিবার, ১৯ আগস্ট, ২০১২

যে রাগের সঙ্গে সামান্যতম হলেও
ভালবাসা মেশান থাকে, সেই রাগ
মেয়েদের রূপ বাড়িয়ে দেয়......
------হুমায়ূন আহমেদ

শনিবার, ১৮ আগস্ট, ২০১২


আলহামদুলিল্লাহ্‌, পবিত্র রমাদান মাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। দু' এক দিনের মধ্যেই সারা মুসলিম বিশ্ব উদযাপন করবে ঈদ-উল-ফিতর। তাই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ্‌ যেন আমাদের ও আপনাদের সকল সৎ আ'মাল গুলো কবুল করেন এবং সব পাপ মুছে দিয়ে সারা জীবন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন, আমীন।

আমরা যেন এই রমাদান মাসের সিয়াম থেকে শিক্ষা নেই আর গরীব-দুঃখীদের পাশে দাঁড়াই। ঈদের সালাতে পূর্বে সাদকাতুল ফিতর আদায় করতে ভুলবেন না। সবার জন্য রইল শুভ কামনা।
বাংলা ঈদের গান পেতে এই সাইটে
 http://www.youtube.com/watch?v=E2XvJVZoMSY&feature=related
http://www.youtube.com/watch?feature=endscreen&v=oDVrVeVas40&NR=1
http://www.youtube.com/watch?v=1BM9O0iGStM

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২


জানকি তুমি ১১৪

এম আরিফুল ইসলাম আকাশ


জানকি তুমি

ভোরে শিউলি ফুলেরা কেন ঝড়ে পড়ে

রাত ভর তোমায় সেৌরভ ছড়িয়ে

দিনে তোমার গলায় মালা হয়ে পড়বে বলে,


জানকি তুমি

ভোরের শিশির বিন্দুরা এখনও তোমার অপেক্ষায় 

চিকি মিকি করছে কেন

তোমার নরম পায়ে আলতো করে ছুয়ে দেবে বলে।


জানকি তুমি

রাতে কোকিল গুলো ঘুমানি কেন

ভোর হলেই কুহু সুরে তোমায়

গান শুনিয়ে ঘুম ভাঙাবে বলে।


জানকি তুমি

বাগানে আজ এত ফুল ফুটেছে কেন

তোমার মিষ্টি মাখা

তুলতুলে হাতের পরস পাবে বলে।


জানকি তুমি

আজ অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে কেন

তোমার আজ মন চাইছে

বৃষ্টিতে ভিজবে বলে।


জানকি তুমি
আজ শীতল হাওয়া বইয়ে কেন

তোমার হৃদয়ের প্রত্যেকটা কোষ কে

শিহরণ জাগাবে বলে।


জানকি তুমি

আজ আকাশে চাদ উঠেনি কেন

অন্ধকারে বসে আমায় ভাববে বলে।

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২


প্রথম দেখা (১০৮)

এম আরিফুল ইসলাম আকাশ



এক সময় মনে ভালোবাসা ছিল

ছিল তোমাকে নিয়ে অনেক সপ্ন

কিন্তু আজ সবই হারিয়ে গেছে

ভেঙ্গে গেছে তোমাকে নিয়ে দেখা সপ্নগুলো।


হঠাৎ করেই যেদিন তোমাকে দেখেছিলাম

হিমালয় থেকে গড়িয়ে চলা মোহনার বুকে

সেদিন দুরে থেকে অপ্সষ্ট দেখেছিলাম তোমায়

তাইতো তোমাকে চেনার স্বাদ জন্মেছিলো মনে।

 

একদিন যখন হেটে চলেছিলাম সেদিক পানে

কালবৈশাখি ঝড়ের মতই হাজির তুমি

হঠাৎ করেই যেন একটু থমকে গিয়েছিলাম

তবুও তোমাকে দেখার ইচ্ছা একটুও কমেনি।


যদিও সময়ের কালক্ষেপনে চলে গেছ

তার পরও মনে হয় এখনও পাশেই আছ

তাইতো সেই দিনটার কথাই বার বার ভাবি

যেদিন তোমার আমার প্রথম দেখা দেখি।         মো আরিফুল ইসলাম আকাশ