প্রথম দেখা (১০৮)
এম আরিফুল ইসলাম
আকাশ
এক সময় মনে
ভালোবাসা ছিল
ছিল তোমাকে নিয়ে
অনেক সপ্ন
কিন্তু আজ সবই
হারিয়ে গেছে
ভেঙ্গে গেছে
তোমাকে নিয়ে দেখা সপ্নগুলো।
হঠাৎ করেই যেদিন
তোমাকে দেখেছিলাম
হিমালয় থেকে
গড়িয়ে চলা মোহনার বুকে
সেদিন দুরে থেকে
অপ্সষ্ট দেখেছিলাম তোমায়
তাইতো তোমাকে
চেনার স্বাদ জন্মেছিলো মনে।
একদিন যখন হেটে
চলেছিলাম সেদিক পানে
কালবৈশাখি ঝড়ের
মতই হাজির তুমি
হঠাৎ করেই যেন
একটু থমকে গিয়েছিলাম
তবুও তোমাকে
দেখার ইচ্ছা একটুও কমেনি।
যদিও সময়ের
কালক্ষেপনে চলে গেছ
তার পরও মনে হয়
এখনও পাশেই আছ
তাইতো সেই দিনটার
কথাই বার বার ভাবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন