মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২


mariful89@yahoo.com
আমার আকাশের চাঁদ (১০৯)
এম আরিফুল ইসলাম আকাশ


আমার আকাশে চাঁদ উঠেছে
তা শুধু আমিই দেখি, আর কেউ দেখেনা
কেউ দেখতে চাইলে আরাল হয়ে যাই
দেখা দেয়না,

শুধু তোমার জন্যই কবিতা লিখি
তবু একটিবার দেখতে চাইলে না
শুধু তোমার জন্য সকাল ভেঙে সূর্যটা দেখি
একটি বার ভোর হতে চাইলে না
আমার পৃথিবী টা একটা রংহীন ফুল

তোমাকে ভালোবেসেছিলাম বলে
সেটাই ছিল কি আমার বড় ভুল?
বলে দিও তুমি, তোমায় কি করে ভুলি।
ভুলতে চাইলেউ ভোলা যায়না
তোমাকে কাছে পেতে চাইলেউ কেন যে পাইনা


ভুলে তো গিয়েছিলাম তুমি আকাশের চাদ
আকাশেই থাকো মাটিতে নামোনা
তবুও কেন যে তোমাকে পাবার এত আকাংখা
আজও বুঝিনা আর হয়ত বুঝবও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন