শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২


জানকি তুমি ১১৪

এম আরিফুল ইসলাম আকাশ


জানকি তুমি

ভোরে শিউলি ফুলেরা কেন ঝড়ে পড়ে

রাত ভর তোমায় সেৌরভ ছড়িয়ে

দিনে তোমার গলায় মালা হয়ে পড়বে বলে,


জানকি তুমি

ভোরের শিশির বিন্দুরা এখনও তোমার অপেক্ষায় 

চিকি মিকি করছে কেন

তোমার নরম পায়ে আলতো করে ছুয়ে দেবে বলে।


জানকি তুমি

রাতে কোকিল গুলো ঘুমানি কেন

ভোর হলেই কুহু সুরে তোমায়

গান শুনিয়ে ঘুম ভাঙাবে বলে।


জানকি তুমি

বাগানে আজ এত ফুল ফুটেছে কেন

তোমার মিষ্টি মাখা

তুলতুলে হাতের পরস পাবে বলে।


জানকি তুমি

আজ অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে কেন

তোমার আজ মন চাইছে

বৃষ্টিতে ভিজবে বলে।


জানকি তুমি
আজ শীতল হাওয়া বইয়ে কেন

তোমার হৃদয়ের প্রত্যেকটা কোষ কে

শিহরণ জাগাবে বলে।


জানকি তুমি

আজ আকাশে চাদ উঠেনি কেন

অন্ধকারে বসে আমায় ভাববে বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন